✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পাকিস্তানে বজ্রবৃষ্টিতে ১৩ জনের প্রাণহানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৫, | ১২:৩৮:১৬ |

পাকিস্তানের পাঞ্জাবে ধুলিঝড় ও বজ্রবৃষ্টিতে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৯২ জন। শনিবার (২৪ মে) এসব তথ্য জানিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)।

পিডিএমএ জানায়, নিহতদের মধ্যে লাহোরে ৩ জন, ঝিলমে ২ জন এবং রাওয়ালপিন্ডি, শেখুপুরা, নানকানা সাহিব, শিয়ালকোট, মিনওয়ালি, লায়্যা ও ঝাংয়ে একজন করে মারা গেছেন।

 

লাহোরে একাধিক দুর্ঘটনায় দেয়াল ধসে ও বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ছয়জন। ঝিলমে দেয়াল ধস ও বজ্রপাতে দুইজন মারা গেছেন এবং সোলার প্যানেল ছিটকে পড়ায় ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী।

রাওয়ালপিন্ডিতে বজ্রপাত ও দেয়াল ধসে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১১ জন, যার মধ্যে একটি শিশুও আছে।

ঝড়বৃষ্টিতে বহু কাঁচা ও জরাজীর্ণ ঘরবাড়ি ধসে পড়েছে। অনেকে অনিরাপদ স্থানে আশ্রয় নেওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে। লাহোরে গাছ উপড়ে পড়েছে এবং বহু সোলার প্যানেল নষ্ট হয়েছে। দক্ষিণ পাঞ্জাবের অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববারও ঝড়বৃষ্টি চলতে পারে। পিডিএমএ সবাইকে সতর্ক থাকতে বলেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..