✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দিন-দুপুরে মগবাজারে দুর্ধর্ষ ছিনতাই, ভিডিও ভাইরাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৫, | ১২:১৫:২৩ |

রাজধানীর মগবাজারে দুপুর বেলায় এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে ব্যাগ ছিনতাই করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

 

 

 

সিসি ক্যামেরার ওই ভিডিওতে দেখা যায়, ১৮ মে বিকেলে এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে গলির ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা মোটরসাইকেলে থাকা তিন যুবকের মধ্যে দুজন তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে মাস্ক পরা দুই ছিনতাইকারী চাপাতি দিয়ে তাকে আঘাত করতে থাকে। ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে যুবকটি মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন। এতে ছিনতাইকারীরা আরও ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে কোপাতে থাকে।

রোববার (২৫ মে) এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, পুলিশ ভিডিওটি দেখেছে।  কিন্তু এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে পুলিশ ভুক্তভোগী যুবক ও মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা করছে।

জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..