✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনাভাইরাস: ২০ দেশকে বিনামূল্যে অ্যাভিগান দেবে জাপান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১০, | ১৮:৫৯:৩৮ |

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পরীক্ষামূলকভাবে ২০টি দেশকে বিনামূল্যে ‘অ্যাভিগান’ ওষুধ পাঠাবে জাপান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তশিমিসু মোতেগি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন।

পৃথক আরেক সংবাদ সম্মেলনে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োহিশিদে সূগাও একই কথা বলেন। ২০ দেশের মধ্যে রয়েছে, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ইন্দোনেশিয়া, মায়ানমার, ইরান, সৌদি আরব ও তুরস্ক। দেশগুলিতে করোনার ভ্যাকসিন তৈরির ক্লিনিক্যাল টেস্ট চলছে। খবর জাপান টাইমস

জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি জানান, প্রাথমিকভাবে ২০টি দেশকে পাঠানো হলেও, আরও ৩০টি দেশ এই ওষুধ নেয়ার আগ্রহ দেখিয়েছে। সরকার বিষয়টি ভাবনাচিন্তার মধ্যে রেখেছে বলে জানিয়েছেন তিনি।

জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লি.-এর অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে পরিচিত ‘অ্যাভিগান’। ২০১৪ সাল থেকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় জাপানে এই ওষুধ ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি চীন সরকার দাবি করে, এই ওষুধ ‘কোভিড-১৯’ প্রতিরোধে ভাল কাজ দিয়েছে। এরপরই বিশ্বে ওষুধটি নিয়ে তোলপাড় শুরু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..