✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও ২৫ এপ্রিল পর্যন্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১০, | ১৮:৫৪:২১ |

দেশে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন।

শিক্ষা সচিব বলেন, যেহেতু সরকার আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে, তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন কোন নির্দেশনার প্রয়োজন নেই। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

শিক্ষাপঞ্জি অনুসারে ২৫ এপ্রিল থেকেই রমজান ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা। তাই এই ছুটি রোজা ও ঈদের ছুটির সঙ্গে সংযুক্ত হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ।

তবে শিক্ষাসচিব বলেন, আমরা আগে ২৫ এপ্রিল পর্যন্ত দেখবো। এরপর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে ১৭ ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর সেই ছুটি প্রথমে ৯ এপ্রিল ও পরে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এবার আগামী ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হলো।

ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য তাদের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..