✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

‘বৈষম্যের শিকার চিকিৎসকদের আগে পদায়ন’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১০-২৩, | ১১:০২:২১ |

বৈষম্যের শিকার চিকিৎসকদের আগে পদায়ন: স্বাস্থ্যের ডিজি
বিগত সরকারের শাসনামলে বৈষম্যের শিকার চিকিৎসকরাই পদায়নের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।

বুধবার (২৩ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

ডা. মো. আবু জাফর বলেন, নানা সমস্যায় জর্জরিত স্বাস্থ্যখাত। এ খাত এমন পর্যায়ে এসেছে যে এখন সংস্কার প্রায় অসম্ভব। এটাকে ভেঙে পুনরায় ঢেলে সাজাতে হবে। আমি গত কিছুদিন হলো দায়িত্ব নিয়েছি। আমি চেষ্টা করবো স্বৈরাচার সরকারের শাসনামলে বৈষম্যের শিকার চিকিৎসকরাই যেন পদায়নে অগ্রাধিকার পায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..