✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ক্যাটরিনা কিছুই পারে না: দীপিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-২৯, | ০৯:৪৩:২১ |

বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বন্ধুত্ব দীর্ঘদিনের। তারা একে অপরের সুখ-দু:খের ভাগীদার।

সেই বান্ধবীকেই কিনা ‘অকর্মা’ আখ্যা দিলেন দীপিকা। তাও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সে কথা লিখে নেটিজেনদের সমালোচনার সুযোগ করে দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, শূন্যে দোল খাচ্ছিলেন দীপিকা। কাপড়ের দোলনায় বসে এরিয়াল যোগে মগ্ন তিনি। ক্যাটরিনার তাতে মোটেও উৎসাহ নেই। ভিকি ঘরণী নিচে দাঁড়িয়ে ভিডিও করে গেলেন বান্ধবীর।

দীপিকার রাগের কারণ সেটিই। অনেকবার বলা সত্ত্বেও এরিয়াল যোগ করতে রাজি হননি ক্যাটরিনা। তার নাকি ‘মুড’ ভালো ছিল না। তাই একসঙ্গে যোগের ক্লাসে গিয়েও একাই আকাশে ভাসলেন দীপিকা।

সেই ভিডিও দেখে বেশ মজা করছেন ঈশান খট্টর, বরুণ ধওয়ান। কাপড়ে ঢাকা দীপিকাকে ঝুলতে দেখে ইশান মন্তব্য করেছেন, ‘দ্য মমি রিটার্নস?’

দীপিকা তখন নীল দোলনায় বসে সাধনা করছেন। ভিডিওর নিচে লিখেছেন, ‘কঠোর ওয়ার্ক আউট করছিলাম জিমে। এদিকে ক্যাটরিনাকে দেখুন! কোনো কাজের নয়। আমার ভিডিও করে গেল গোটা সময়টা!’

দীপিকা ও ক্যাটরিনা সময় পেলেই একসঙ্গে জিমে যান। সেখানে দুজন গ্লামার ধরে রাখা নিয়ে কথা বলেন।

বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’-এর কাজে ব্যস্ত দীপিকা। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। অন্য দিকে ক্যাটরিনা অভিনীত ‘ফোন ভূত’ মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..