✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সুনাককে শুভেচ্ছা জানালেন বাইডেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-২৬, | ০৯:৩৩:০২ |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং নতুন বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। দুই প্রভাবশালী দেশের দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনার সময় বাইডেন যুক্তরাজ্যকে নিজ দেশের “ঘনিষ্ঠ মিত্র” বলে অভিহিত করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় সুনাককে প্রথম ফোনকলে শুভেচ্ছা জানান বাইডেন। ওদিকে, আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে বাইডেনের সাথে দেখা করবেন সুনাক। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র এসব খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

ডাউনিং স্ট্রিট প্রকাশিত বিশদ বিবরণ অনুযায়ী, দুই নেতার মধ্যে ফোনালাপে ক্রমবর্ধমান শক্তি হিসেবে চীনের উত্থানের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

ওই মুখপাত্র বলেন: “প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী পদে তার (সুনাক) নিয়োগের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং দুই নেতাই একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন। বাইডেন বলেছেন, যুক্তরাজ্য এখনো আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে রয়ে গেছে। প্রধানমন্ত্রীও (দুই দেশের) সম্পর্কের বিশাল শক্তির ব্যাপারে সম্মত হয়েছেন। দুই নেতা দ্বিপাক্ষিকভাবে এবং ইন্দো-প্যাসিফিকের মতো অঞ্চলে যুক্তরাজ্য-মার্কিন সহযোগিতার পরিধি নিয়ে আলোচনা করেছেন যেখানে অকাস চুক্তি (চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র, বৃটেন ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা চুক্তি) স্থিতিশীলতা বৃদ্ধি এবং চীনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আমাদের প্রচেষ্টার অংশ।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..