✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আবার কমলো ব্যাংকের লেনদেন ও খোলা রাখার সময়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০৯, | ১৮:০৫:১৪ |

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটির সময় দেশের তফসিলি ব্যাংকগুলোকে সীমিত আকারে চালু থাকা ব্যাংকের লেনদেন ও খোলা রাখার সময় কমালো কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় সূচি অনুযায়ী, আগামী ১২ এপ্রিল থেকে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। পাশাপাশি করোনার কারণে সরকার ও স্থানীয় প্রশাসন যেসব এলাকা লকডাউন করবে ওই এলাকায় সব ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

জানা গেছে, করোনায় ব্যাংক লেনদেনের সীমাবদ্ধতার পরও সীমিত পরিসরে সেবা দিয়ে আসছিল ব্যাংকগুলো, কিন্তু মার্কেন্টাইল ও অগ্রণী ব্যাংকের দুই কর্মকর্তার দেহে সংক্রমণ ধরা পড়ার পর ব্যাংকারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়গুলো বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরভিশন থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

দেশের তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ এপ্রিল থেকে দৈনিক ব্যাংকিং লেনদেন এবং লেনদেন পরবর্তী অনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সময়সূচি যথাক্রমে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।

এর আগে ২ এপ্রিল নির্দেশনা অনুযায়ী, সাধারণ ছুটির সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারতেন। আর ব্যাংক খোলা থাকতো বিকাল ৩টা পর্যন্ত।

এদিকে জরুরি বৈদেশিক লেনদেন করার জন্য নির্দিষ্ট ব্যাংক শাখার লেনদেনের সময়সীমা আধা ঘণ্টা কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দুপুর ২টার পরিবর্তে দুপুর দেড়টা পর্যন্ত চলবে বৈদেশিক শাখার লেনদেন।

সরকার ও স্থানীয় প্রশাসন প্রদত্ত ঘোষণা অনুসারে লকডাউন এলাকা ব্যাংকের শাখা বন্ধ থাকবে। এছাড়া ব্যাংকিং লেনদেনের জন্য খোলা রাখা শাখা ও প্রধান কার্যালয়ে নির্দিষ্ট দূরত্ব (ডব্লিউএইচও এর গাইডলাইন অনুযায়ী) বজায় রাখার বিষয়য়ে নির্দেশনা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..