✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন চার্লস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০২-১১, | ০৯:০৩:১৩ |

কিছুদিন আগে ক্যানসার ধরা পড়ে ব্রিটেনের রাজা চার্লসের। আপাতত তিনি জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন বিরত আছেন। তার ক্যানসারে আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর ব্রিটেনের মানুষের যে সহানূভুতি ও স্বান্তনা তিনি পেয়েছেন তাতে জনগণের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজা চার্লস। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

৭৫ বছর বয়সী রাজা বলেন, যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তারা সবাই জানেন এই ধরনের সহানূভুতি ও স্বান্তনা রোগিকে বেঁচে থাকার উৎসাহ যোগায়।

বাকিং হোম প্যালেসের পক্ষ থেকে জানণ হয়, রাজার ক্যান্সারের চিকিত্সা চলছে এখন তিনি স্যান্ড্রিংহামে অবস্থান করছেন।

এর আগে প্রোস্টেট বেড়ে যাওয়ায় চিকিৎসা নেওয়ার জন্য জানুয়ারির শেষে চার্লস যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখনই তার ক্যান্সার ধরা পড়ে।

তবে তিনি প্রোস্টেটের ক্যান্সারে আক্রান্ত নন। ঠিক কোন ধরনের ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন, তা প্রকাশ করা হয়নি।

তবে বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, সোমবার থেকে রাজার ‘নিয়মিত চিকিৎসা’ শুরু হয়েছে। “রাজা তার চিকিত্সা নিয়ে পুরোপুরি আশাবাদী এবং যত দ্রুত সম্ভব পূর্ণ রাজ ফিরে আসার অপেক্ষায় আছেন।”

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন রাজা তৃতীয় চার্লস। তার বয়স এখন৭৫ বছর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..