✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বাইডেন-পুতিন ভিডিও সাক্ষাৎ আগামি সপ্তাহে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১২-০৪, | ০৮:৫৬:২৩ |

সামনের সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভিডিও সাক্ষাৎ হওয়ার কথা জানা যাচ্ছে। তবে এ ব্যাপারে নির্দিষ্ট করে কোনো তারিখ জানানো হয়নি।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উসাকভ’কে উদ্ধৃত করে জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই সাক্ষাৎ হবে তাদের। তবে সেটি হবে ভার্চুয়ালি বৈঠক।
জানা গেছে, চলমান ইউক্রেন সঙ্কট নিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এই বৈঠক হতে যাচ্ছে।

রাশিয়ার ওই কর্মকর্তা জানিয়েছেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পরই বৈঠকের চূড়ান্ত সময় জানিয়ে দেওয়া হবে।

এদিকে গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ইউক্রেন পরিস্থিতি নিয়ে সুইডেনের স্টকহোমে বৈঠক করেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..