✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মাজেদের প্রাণভিক্ষা আবেদন খারিজ, দণ্ড কার্যকরে বাধা নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০৯, | ১৭:৪৩:৫১ |

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গভবন কর্তৃপক্ষ সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় মাজেদের দণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকছে না।

এর আগে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল চৌধুরী বুধবার আসামির উপস্থিতিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে তার মৃত্যু পরোয়ানা জারি করেন। এর পর তাকে সাজা পরোয়ানা দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এর পরপরই লালসালু কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা আদালত থেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর পর তাকে আদালতের আদেশ পড়ে শোনানো হয় বলে কারাগারের জেলার মাহবুব আলম সমকালকে নিশ্চিত করেন।

পরে বুধবারই কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন মাজেদ। বিকেলে আবেদনের পর বুধবার সন্ধ্যায় কারা কর্তৃপক্ষের মাধ্যমে প্রাণভিক্ষার আবেদনটি রাষ্ট্রপতির কাছে পৌঁছায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..