✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মোপেডের শহর হ্যানয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১১-৩০, | ১৪:৫২:৫২ |

ভিয়েতনামের রাজধানী এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর হ্যানয়। শহরটিতে প্রায় ৮০ লক্ষ মানুষ বসবাস করেন৷ মোপেড হ্যানয় শহরে পরিবহণের প্রধান মাধ্যম৷ হ্যানয়কে অনেকে মোপেডের শহরও বলে থাকেন।

শুনতে অদ্ভূত বা অপরিচিত শোনালেও মোপেড কিন্তু মোটেও অপরিচিত কিছু নয়। আমাদের ঢাকা শহরেও আজকাল মোপেডের দেখা মেলে।

মোপেড মোটরসাইকেলের একটু ছোট সংস্করণ যার সাথে বাইসাইকেলের প্যাডেল লাগানো থাকে। মোটরসাইকেলের তুলনায় মোপেডের লাইস্যান্স পাওয়া অনেকটাই সহজ আর চলে বাইসেকেলের চেয়ে অনেক দ্রুত গতিতে। মোপেডের সাথে স্কুটারের পার্থক্য মূলত স্কুটার অধিকতর শক্তিশালী।

সমগ্র দক্ষিণপূর্ব এশিয়া জুড়েই মোপেডের দেখা মেলে। বিশেষত হ্যানয়ে মোপেড বিপুল পরিমাণ পণ্য পরিবহনে ব্যবহৃত হয়। হ্যানয়ের রাস্তায় চমকপ্রদ সব মালামাল নিয়ে মোপেডের চলাচল আপনাকে অবাক করে দেবে। কাড়ি কাড়ি ডিম, বরফের বিশাল সব খন্ড, ফুলের বিশাল ডালি- এমনকিছু নেই যা আপনি দেখতে পাবেন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..