✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আফগানিস্তানে বিদেশি মুদ্রা ব্যবহার নিষিদ্ধ করল তালেবান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-০৩, | ০৪:৪৫:১৯ |

আফগানিস্তানে বিদেশি মুদ্রা ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তালেবানের এই পদক্ষেপে পতনের দ্বারপ্রান্তে থাকা আফগান অর্থনীতি আরো খারাপের দিকে যাওয়ার শঙ্কা রয়েছে।

তালেবান এক ঘোষণায় জানিয়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থের জন্য সকল আফগান তাদের প্রতিটি বাণিজ্যিক লেনদেনে আফগান মুদ্রা ব্যবহার করবে।

এদিকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার ফলে আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে গেছে সে দেশে। এতে করে আফগানিস্তানের অর্থনীতি চরম খারাপ অবস্থায় পড়েছে।

আফগানিস্তানে ব্যাপকভাবে মার্কিন ডলার ব্যবহার হয়। এমনকি আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাতে ডলার ব্যবহার হয়। কিন্তু তালেবানের এই নির্দেশনার পর কেউ আফগানিস্তানের অভ্যন্তরে বিদেশি মুদ্রা ব্যবহার করতে পারবে না।

তালেবানের এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠিন শাস্তির মুখোমুখি হওয়ার শঙ্কা রয়েছে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, এখন থেকে দেশীয় ব্যবসায় কেউ বিদেশি মুদ্রা ব্যবহার করলে শাস্তির মুখোমুখি হতে হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থের জন্য প্রত্যেক লেনদেনে আফগান মুদ্রা ব্যবহার করা উচিত।
সূত্র: বিবিসি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..