সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলে আবারও হামলার দাবি হিজবুল্লাহর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০১-২৭, | ০৪:৩৭:১৬ |

ইসরায়েলে ফের অতর্কিত হামলা চালানোর দাবি করেছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ইসরায়েলের সামরিক স্থাপনা ও সেনাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলে ৯টি হামলা চালানোর দাবি করেছে। আজ সকালে হুনিনের কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া রাতে ছয়টি হামলা চালানো হয়েছে বলে দাবি হিজবুল্লাহর।

হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার তাদের চার সদস্য নিহত হয়েছে। এনিয়ে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মোট ১৬৮ জন যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। আহত ৬০ হাজারের বেশি। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...