✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দুটি মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০২-১৩, | ২০:৪২:৩৯ |

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ খেলেছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি মিস করলেও খেলেছেন ৮৬ রানের কার্যকরী ইনিংস। এর মধ্য দিয়ে দুটি মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে ১৩ হাজার রান পূর্ণ করেছেন মুশফিক। সবার আগে এই মাইলফলক ছুঁয়েছেন তামিম ইকবাল। বর্তমানে তার রান ১৪ হাজার ১৭৫। আর মুশফিকের রান ১৩ হাজার ৮ রান। এ তালিকায় তৃতীয় স্থানে থাকা সাকিব আল হাসান করেছেন ১২ হাজার ৫৫৩ রান।

এছাড়া ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিবকে ছাড়িয়ে গেছেন মুশফিক। বর্তমানে এই ব্যাটারের রান ৬ হাজার ৬৭০ রান। তৃতীয় স্থানে নেমে যাওয়া সাকিবের রান ৬ হাজার ৬৩০। এ তালিকায়ও শীর্ষে আছেন তামিম ইকবাল (৭৬৮৬ রান)।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..