✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শ্রীপুরে পার্কিংয়ে থাকা বাসে আগুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১২, | ১২:৪৯:৫৭ |

গাজীপুরের শ্রীপুরে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। কে বা কারা ওই বাসে অগ্নিসংযোগ করে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকার পার্কে সাইন পেট্রল পাম্পের পাশে পার্কিং করা ছিল প্রভাতী বনশ্রী পরিবহণের একটি বাস। সকালে তাতে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিস আসার আগেই বাসের ভেতরের সবকিছু পুড়ে গেছে।

তাৎক্ষণিক সেখানে পুলিশি তৎপরতা চালালেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

স্থানীয়রা জানান, ভোরে আগুন জ্বলতে দেখে পথচারীরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। তারা বলেন, প্রভাতী বনশ্রী পরিবহণের বাসটির মালিক জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি।

মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, বাস মালিক পোড়া বাসটি তার দায়িত্বে নিয়ে গেছেন।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, ভোরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তারা এ ধরনের নাশকতায় বিশেষ নির্দেশনা পেয়ে সজাগ দৃষ্টি রাখছেন। খবর পেয় পুলিশ ঘটনাস্থল গিয়ে আশপাশে খোঁজখবর নেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..