✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যুক্তরাষ্ট্রে শপিং মলে হামলা, নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৬, | ১১:১৩:৩৯ |

যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যে শপিং মলে হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সোমবারের এ হামলায় মারা গেছে ২ জন এবং আহত হয়েছেন পুলিশ কর্মকর্তাসহ আরো চারজন।

পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে বোয়িস টাউন স্কয়ারের একটি মলে এ হামলার ঘটনা ঘটে। অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে এখন পর্যন্ত বিস্তারিত কোন তথ্য জানায়নি তারা। ঘটনাস্থলে পৌঁছে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীরা বলছেন, শুধুমাত্র একজন বন্দুকধারী ছিলো।

ঘটনার পিছনের সঠিক কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। দুই তলা বিশিষ্ট শপিং মলটিতে স্টোর ও রেস্টুরেন্ট মিলিয়ে দেড় শতাধিক আউটলেট রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..