✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে সৌদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১১-১৫, | ১১:১০:৩৭ |

ইউক্রেনকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

আরব নিউজ জানিয়েছে, ফোনকলের পরেই ইউক্রনকে ৪০ কোটি মার্কিন ডলার মানবিক ত্রাণ সহায়তা ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ। যুবরাজ বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্য চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা এবং সহায়তার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত সৌদি আরব।

এসময় ইউক্রেনের আঞ্চলিক সার্বভৌমত্বের পক্ষে সৌদি আরবের অবস্থানের জন্য ক্রাউন প্রিন্স ও সৌদি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জেলেনস্কি। এছাড়া জেলেনস্কি বলেছেন, তিনি এবং যুবরাজ সালমান আরও যুদ্ধবন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৩৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

সম্প্রতি ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলের ওপর রাশিয়ার দাবিকে স্বীকৃতি না দেওয়ার জন্য জাতিসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সৌদি আরব।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..