✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইরানে হিজাববিরোধী বিক্ষোভ: নিহতের সংখ্যা বেড়ে ১০৮

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১১-১৩, | ১০:৫৭:৫২ |

হিজাব ইস্যুতে ইরানে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে কমপক্ষে ১০৮ জন নিহত হয়েছে। অসলোভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বুধবার এ তথ্য জানিয়েছে।

আইএইচআর এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে পৃথক সংঘর্ষের সময় ইরানি নিরাপত্তা বাহিনী কমপক্ষে আরও ৯৩ জনকে হত্যা করেছে।

হিজাব না পরায় তেহরানে নৈতিকতা পুলিশ মাহসা আমিনি নামে এক তরুণীকে গ্রেপ্তার ক

জাহেদানে সহিংসতা ৩০ সেপ্টেম্বর বিক্ষোভের সময় শুরু হয়েছিল। এই অঞ্চলের এক পুলিশ কমান্ডারের হাতে এক কিশোরী ধর্ষণের শিকারে হলে বিক্ষোভের সূত্রপাত হয়।

আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এক বিবৃতিতে বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে প্রতিক্রিয়া প্রকাশ করে কুর্দিস্তানে আরও হত্যাকাণ্ড প্রতিরোধ করতে হবে। … কুর্দিস্তান প্রদেশের সানন্দাজ শহরটি গত তিন দিনে ব্যাপক বিক্ষোভ এবং রক্তক্ষয়ী দমন-পীড়ন প্রত্যক্ষ করেছে।’

আইএইচআর জানিয়েছে, এখনও পর্যন্ত মাজানদারান প্রদেশে ২৮ জন, কুর্দিস্তানে ১৪ জন, গিলান ও পশ্চিম আজারবাইজানে ১২ জন এবং তেহরান প্রদেশে ১১ জনের নিহতের তথ্য রেকর্ড করা হয়েছে।

রেছিল গত মাসে। পুলিশি হেফাজতে তার মৃত্যু হলে ১৬ সেপ্টেম্বর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..