✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনা আক্রান্ত আড়াই লক্ষাধিক মানুষ সম্পূর্ণ সুস্থ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০৫, | ১৫:৪২:৩৩ |

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আড়াই লক্ষাধিক মানুষ সম্পূর্ণ সুস্থ হয়েছেন। করোনা ভাইরাস নিয়ে গবেষণা করা যুক্তরাষ্ট্রের হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।

আরোগ্যদের সংখ্যায় চীনের নাগরিকরা সবচেয়ে বেশি। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে দেশটির ৭৭ হাজারেরও বেশি মানুষ সম্পূর্ণ সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হওয়ার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। ইউরোপের এ দেশটির ৩৮ হাজারেরও বেশি মানুষ করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এছাড়া জার্মানির ২৬ হাজার, ইতালির ২০ হাজার, ইরানের পৌনে ২০ হাজার, ফ্রান্সের সাড়ে ১৫ হাজার, যুক্তরাষ্ট্রের ১৫ হাজার আক্রান্ত মানুষ করোনাভাইরাস থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দক্ষিণ কোরিয়ার প্রায় সাড়ে ৬ হাজার আক্রান্ত মানুষ, সুইজারল্যান্ডের ৬ হাজার আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এছাড়া মালয়েশিয়ার ১ হাজার ৫ জন, যুক্তরাজ্যের ২১৫ জন ও তুরস্কের ৭৮৬ জন আক্রান্ত ইতিমধ্যে করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত, চীনের উহান থেকে এ ভাইরাসটি বিশ্বের অন্তত ১৮২টি রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। এতে ইতিমধ্যে ১২ লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া এ মহামারীতে প্রাণ হারিয়েছেন ৬৫ হাজারেরও বেশি মানুষ। প্রতি মিনিটেই বাড়ছে মৃত্যু সংখ্যা।

সূত্রঃ তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..