✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০১-১৪, | ০৯:৩২:৪৮ |

তাইওয়ানে গতকাল প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী লাই চিং-তে জয়ী হন। এরপরেই তাইওয়ানের স্বাধীনতা নিয়ে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন শনিবার বলেছেন, তাইওয়ানের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের নির্বাচনের ফল প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, ‘আমরা স্বাধীনতাকে সমর্থন জানাই না।’ যদিও তাইওয়ানের নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটন সতর্ক বলেছিল, ‘নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য না।’

এদিকে লাই চিং-তে জয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র চায়, মতবিরোধের শান্তিপূর্ণ সমাধান। চায় জবরদস্তি ও চাপমুক্ত পরিবেশ।

স্বায়ত্ত শাসিত অঞ্চল তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে চীন। কিন্তু তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম মনে করে। ১৯৯৬ সাল থেকে তাইওয়ানে চলছে গণতান্ত্রিক ধারা। এর আগে তাইওয়ান সামরিক শাসন এবং কর্তৃত্ববাদী শাসনের দ্বারা জর্জরিত ছিল।

তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তা সত্ত্বেও তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..