✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জনগণই আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি: পরিকল্পনামন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-০৬, | ০৯:০৯:১৩ |

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘জনগণই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সীমান্তে শান্তি চাই, এমনকি দেশের ভিতরেও শান্তি চাই।’

বুধবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মিয়ানমার যদি আমাদের প্রতিনিয়ত অশান্তির চেষ্টা করে তবে বাধ্য হয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের সীমান্ত রক্ষীবাহিনী সার্বক্ষণিক কড়া পাহারা দিচ্ছে। শুধু তা-ই নয়, সবচেয়ে বড় শক্তি আমাদের দেশের জনগণ। মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার।’

নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে নির্বাচন কমিশন। নির্বাচনের সময় দেশের পুলিশ, ডিসি সবাই নির্বাচন কমিশনের কথা শোনে। আমরা সেই সময় নির্বাচনের প্রার্থী থাকি। আমরাও চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। আর সেটা একমাত্র করতে পারবে নির্বাচন কমিশন।’

সূত্র : বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..