✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কাশ্মীরে গোলাগুলিতে সেনা সদস্যসহ নিহত ৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২১, | ০৬:৫০:২৩ |

ভারতের কাশ্মীরে বুধবার দুটি পৃথক গোলাগুলির ঘটনায় চার বিচ্ছিন্নতাবাদীসহ দেশটির এক সেনা সদস্য নিহত হয়েছেন।

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, শোপিয়ানের দ্রাগাদ এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির তথ্য পেয়ে জায়গাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তার পর তল্লাশি অভিযান শুরুর একপর্যায়ে বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালালে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও গুলি চালায়। এতে সেনাবাহিনীর একজন এবং বিচ্ছিন্নতাবাদীদের ২ জন নিহত হন।

একই দিন কাশ্মীরের আরেকটি স্থানে সেনা অভিযানে আরও দুজন বিচ্ছিন্নতাবাদী নিহত হন বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, কাশ্মীরের পুঞ্চের একটি বন এলাকা থেকে বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করার জন্য গত দুই সপ্তাহে ব্যাপক অভিযানে ১০ ভারতীয় সেনাসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে বিভিন্ন প্রদেশ থেকে আসা হিন্দু ও শিখ পরিযায়ী শ্রমিকও রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..