✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৯-৩০, | ০৬:৩৪:০৪ |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

সোমবার কেএম নুর আহমদকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। যে অফিস আদেশে তাকে অব্যাহতি দিয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয় তাতে স্বাক্ষর করেন নুর আহমদ নিজেই।

অফিস আদেশে বলা হয়, কেএম নুর আহমদকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব থেকে ৩০ সেপ্টেম্বর অপরাহ্ণ থেকে অব্যাহতি দিয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে উক্ত পদে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হলো।

যোগদানের তারিখ হতে দুই বছর অথবা নির্বাচনি বোর্ডের মাধ্যমে নতুন রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, মঙ্গলবার সকালে রেজিস্ট্রার পদে যোগদান করব। রেজিস্ট্রার অফিসে যে অনিয়মের কথা শুনি, সেগুলো নিরসনের জন্য সর্বাত্মক চেষ্টা করব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..