সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

মডার্না ও জনসনের বুস্টার ডোজের অনুমোদন যুক্তরাষ্ট্রের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২১, | ০৬:১৪:১০ |

মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। তবে এর জন্য পূর্বগৃহীত টিকাই বাধ্যতামূলক নয়। মার্কিনিরা চাইলে দেশটিতে অনুমোদিত যেকোনো টিকা বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন। খবর রয়টার্সের।

গতকাল বুধবার (২০ অক্টোবর) এফডিএ’র ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, কোভিড-১৯ রোগের বিরুদ্ধে সুরক্ষা অব্যাহত রাখতে অনুমোদিত বুস্টার ডোজ গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। গবেষণার তথ্য বলছে, পূর্ণ ডোজ নেওয়ার পরেও সময়ের সঙ্গে সঙ্গে টিকার সুরক্ষা ক্ষমতা কমে আসে।

সংস্থাটি এর আগে যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছিল। যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা জটিল রোগে আক্রান্ত অথবা কর্মক্ষেত্রে যাদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি, তাদেরই বাড়তি ডোজ দেওয়ার অনুমতি দিয়েছে এফডিএ। এছাড়া প্রথম ডোজ নেওয়ার অন্তত ছয় মাস পর বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গত সপ্তাহে এফডিএ’র একটি উপদেষ্টা প্যানেল একই ধরনের ব্যক্তিদের জন্য মডার্না টিকার তৃতীয় ডোজ ব্যবহারের সুপারিশ করেছিল। একই সঙ্গে, জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা নেওয়া সবাইকে প্রথমটি দেওয়ার অন্তত দুই মাস পর দ্বিতীয় ডোজ দেওয়ারও সুপারিশ করে তারা।

এফডিএ কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা বুস্টার ডোজ গ্রহীতাদের বয়সসীমা ৪০ বছরে নামিয়ে আনার চিন্তাভাবনা করছেন। ইসরায়েল এরই মধ্যে তাদের জনগণকে গণহারে ফাইজারের টিকার বুস্টার ডোজ দিয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...