✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনা সচেতনতায় গুগলের ডুডল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০৩, | ১২:৫২:১৯ |

করোনাভাইরাস মহামারি সম্পর্কে সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে হোমপেজে বিশেষ ডুডল তৈরি করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।

নতুন এ ডুডলে গুগল তাদের ট্যাগ লাইনে লিখেছে, ‘স্টে হোম, সেভ লাইভস’, অর্থাৎ ‘বাড়িতে থাকুন, জীবন বাঁচান’।

এছাড়া এ ডুডলটিতে ক্লিক করলে করোনাভাইরাস সংক্রান্ত সকল তথ্য এবং বিভিন্ন সুরক্ষা বার্তা সামনে তুলে ধরছে গুগল।

সুরক্ষা বার্তায় বলা হয়েছে:

আপনি নিজেকে রক্ষা করতে পারেন এবং ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে পারেন যদি আপনি নিম্নে উল্লেখিত কাজগুলো করেন:

নিয়মিত সাবান এবং পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে ভালো করে হাত ধুয়ে ফেলুন বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।

হাঁচি-কাশি দেয়ার সময় টিস্যু ব্যবহার করুন বা কনুই দিয়ে নাক ও মুখ ঢেকে রাখুন।

অসুস্থ ব্যক্তিদের সাথে ঘনিষ্ট যোগাযোগ (১ মিটার বা ৩ ফুট) এড়িয়ে চলুন।

অসুস্থ বোধ করলে বাড়িতে থাকুন এবং পরিবারের অন্যদের থেকে নিজেকে আলাদা রাখুন (সেল্ফ আইসোলেট)।

অপরিষ্কার হাত দিয়ে নিজের চোখ, নাক বা মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..