✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নাইজেরিয়ায় সাপ্তাহিক হাটে বন্দুকধারীদের গুলিতে নিহত ৪৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৯, | ০৫:০১:২৩ |

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যের একটি সাপ্তাহিক হাটে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাজ্যটির গভর্নরের দপ্তর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

বিবৃতিতে গভর্নর আমিনু ওয়াজিরি টামবুওয়াল জানিয়েছেন, রাজ্যের গোরোনিও এলাকার একটি সাপ্তাহিক হাটে রোববার হামলা শুরু করে সোমবার সকাল পর্যন্ত তাণ্ডব চালায় হামলাকারীরা।

তিনি বলেন, ক্রেতা ও বিক্রেতায় হাট যখন সরগরম তখনই বন্দুকধারীরা এসে তাণ্ডব শুরু করে।

তিনি আরও জানান, হামলাকারীরা চারদিক থেকে ঘিরে ধরে হাটে থাকা লোকজনকে লক্ষ্য করে নির্বিচার গুলি শুরু করে।

হাটের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা সংখ্যায় অনেক বেশি হওয়ায় তারা আর পেরে ওঠেনি।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ নৃশংস হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..