✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সাড়ে ৫ হাজার রাজবন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৮, | ০৪:৪৩:৪৬ |

সাড়ে ৫ হাজার রাজবন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা। অং সান সু চি-কে ক্ষমতাচ্যুত করে সামরিক অভ্যুত্থানের পর জান্তাবিরোধী বিক্ষোভের কারণে তাদের আটক করা হয়েছিল। আজ সোমবার মানবিক কারণে তাদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, এ মাসের শেষ দিকে পাঁচ হাজার ৬৩৬ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে।

আসিয়ান শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ার একদিনের মাথায় এই ঘোষণা দেন তিনি। তবে বার্মায় সাম্প্রতিক অস্থিতিশীলতা বৃদ্ধির পেছনে সরকারবিরোধী গোষ্ঠীগুলোকে দায়ী করছে জান্তা সরকার।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। আগস্টে মিন অং হ্লাইং নিজেকে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। তবে ২০২৩ সালের মধ্যে নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যদিও তার ওই প্রতিশ্রুতি নিয়ে সংশয় রয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..