✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘এপ্রিলের শেষ দিকে নিয়ন্ত্রণে আসতে পারে করোনা’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০২, | ১২:২০:৪৭ |

করোনা ভাইরাস এপ্রিল মাসের শেষ দিকে নিয়ন্ত্রণে আসতে পারে বলে মন্তব্য করেছেন চীনের স্বনামধন্য শ্বাসতন্ত্র রোগ বিশেষজ্ঞ জুং নানশান।

চীনের স্থানীয় সময় বুধবার শেনজেন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

জুং নানশান বলেন, করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলো যেভাবে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে তাতে মনে হচ্ছে এ মাসের শেষদিকে মহামারিটি নিয়ন্ত্রণে আসবে।

তবে আগামী বসন্তে আরও একটি ভাইরাসের প্রাদুর্ভাব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

চীনে করোনাভাইরাসের চিকিৎসায় জুং নানশান এমন একটি দলকে নেতৃত্ব দিচ্ছেন যাদের পরামর্শে সেখানে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে। তাই তার মন্তব্যকে গুরুত্বকে প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..