✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সেনা অভিযানে সন্ত্রাসী লিটন গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৯, | ১২:৩৫:৪২ |

রাজধানীর পুরানা পল্টনের একটি আবাসিক হোটেল থেকে চাঁদাবাজির অভিযোগে সন্ত্রাসী লিটনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে পল্টনের নিউ বন্ধু হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত কয়েক মাসে গুলিস্তান সেনা ক্যাম্পে একাধিক সাধারণ নাগরিক অভিযোগ করে আসছিলেন, লিটন নামক একজন ব্যক্তি ও তার কিছু সহযোগী পুরানা পল্টন এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল এবং টাকা না দিলে অস্ত্র প্রদর্শন করে তাদের প্রাণনাশের হুমকি প্রদান করছিল।

এ ছাড়া গত বছরের ২৭ সেপ্টেম্বর ছিনতাই ও অপহরণের কারণে যাত্রাবাড়ী থানায় লিটনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। বুধবার লিটন পুরানা পল্টন এলাকায় অবস্থান করছে, সে তথ্য পেয়ে নিউ বন্ধু হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..