✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনাভাইরাসঃ আতঙ্কে ঢাকা ছাড়ছেন ৩২৫ জাপানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০১, | ১৯:২৪:২৩ |

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে জাপানের ৩২৫ জন নাগরিক ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে নিজের দেশে ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বহনকারী বিমানের বিশেষ এই ফ্লাইট জাপানের উদ্দেশে ছেড়ে যাবে। জাপান দূতাবাসের মাধ্যমে তাদের নিজ দেশে ফিরে যেতে এ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি করোনাভাইরাসের কারণে ঢাকা থেকে ৪টি পৃথক বিশেষ ফ্লাইটে মার্কিন, মালয়েশিয়া ও ভুটানের কয়েক’শ নাগরিক নিজ দেশে ফিরেছেন।

সংশ্নিষ্ট সুত্রে জানা গেছে, এর আগে গত সোমবার কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২৬৯ মার্কিন নাগরিক। সেই ফ্লাইটে তাদের পোষা ৯টি কুকুরও ছিল।

গত বুধবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক ঢাকা বিমানবন্দর ত্যাগ করেন।

গত বৃহস্পতিবার সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ভুটানের ১৩৯ জন নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকায় ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরাও ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..