✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

২৬ বছরেই ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগী শেরিকার মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-১৬, | ১১:৫৭:২৩ |

মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা দে আর্মাস। জরায়ুমুখের ক্যান্সারের সঙ্গে লড়াই করে শুক্রবার (১৩ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেরিকার।

নিউইয়র্ক পোষ্টের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ দুই বছর ধরে জরায়ু ক্যান্সারে ভুগছিলেন তিনি। সম্প্রতি তাকে ক্যামোথেরাপি ও রেডিওথেরাপি দিতে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ এই সুন্দরীকে আর বাঁচানো যায়নি।

তাকে নিয়ে মিস উরুগুয়ে মুকুটজয়ী লোলা দে লস সান্তোস বলেন, ‌‘আমি সারা জীবন আপনাকে মনে রাখব। তা শুধু এই জন্য নয় যে আপনি আমাকে সাহস জুগিয়েছেন কিংবা আমার বিকাশে সহায়তা করেছেন; তার চেয়ে বরং আমি আপনার স্নেহ এবং বন্ধুত্বপূর্ণ সান্নিধ্যের জন্যই বেশি মনে রাখব।’

২০১৫ সালে সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে উরুগুয়ের প্রতিনিধিত্বকারী ছিলেন তিনি। চীনে আয়োজিত মিস ওয়ার্ল্ড আসরে সেরা ৩০’র মধ্যে ছিলেন না শেরিকা দে আর্মাস। তবে রেকর্ড গড়েছিলেন ওই আসরে কনিষ্ঠদের একজন হয়ে। কারণ, ১৮ বছর বয়সে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সুন্দরী ছিলেন মাত্র ছয়জন, তাদের একজন ছিলেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..