✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইন্দোনেশিয়ায় খনি ধসে ১০ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-৩০, | ১১:৫২:৫০ |

প্রাকৃতিক পাথরের খনি ধসে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে আরও ছয়জন। তাদের উদ্ধারে কাজ শুরু করেছে দেশটির ঊধ্বতন কর্তৃপক্ষ। স্থানীয় জরুরি দুর্যোগ মোকাবিলা বিভাগের বরাতে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

পুলিশের সূত্র জানায়, চিরেবন জেলার একটি চুনাপাথরের খনি ধসে দুই ডজনেরও বেশি লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

উদ্ধারকর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর ধ্বংসাবশেষ থেকে আহত অবস্থায় প্রায় ১২ জনকে উদ্ধার করতে সক্ষম হন। তাদের মধ্যে ৯ জনকে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের সূত্র থেকে আরও জানা যায়, এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও ১২ জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এখন আটকে ভুক্তভোগীদের উদ্ধারের দিকে মনোযোগ দিচ্ছি।

কর্তৃপক্ষ এখনও ধসের কারণ অনুসন্ধান করছে। খনির মালিক ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ, জরুরি উদ্ধারকর্মী, সেনা ও স্বেচ্ছাসেবকরা পাঁচটি খননকারী যন্ত্রের সহায়তায় আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে আলগা মাটি আরও ধসের ঝুঁকি তৈরি করায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..