✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ আগুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-৩০, | ১১:৫০:৪৫ |

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, উদ্ধারকাজ শুরু হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নৌকার আশপাশে আগুনের তীব্রতা এতো বেশি যে কাছে যাওয়া যাচ্ছে না। স্থানীয়দের সহায়তায় উদ্ধারের চেষ্টা চলছে।

 

 

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়েছি। আমাদের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে আগুনে নৌকার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কিংবা এতে কতজন পর্যটক ছিলেন- সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

-সুনামগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..