✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হাসপাতালে শুভমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-১০, | ১১:২৩:০২ |

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি খেলতে পারেননি শুভমান গিল। জানা যায়, আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচটিও খেলা হবে না তার। এজন্য গিলকে চেন্নাইয়ে রেখে দিল্লি গেছেন বিরাট কোহলিরা। আজ ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, ডেঙ্গু আক্রান্ত গিলকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গিলের প্লেটলেট কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে, যদিও ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। বিসিসিআই চিকিৎসক রিজ়ওয়ান খান গিল দেখছেন।

হাসপাতালে ভর্তি হওয়ায় আগামী শনিবার পাকিস্তানের বিপক্ষে গিলের খেলা নিয়েও অনিশ্চিত তৈরি হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম তার অন্যতম পছন্দের মাঠ।

আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে এই মাঠেই খেলেন গিল। অনেক রানও করেছেন এই মাঠে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..