✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রাজধানীতে দিনেদুপুরে দুজনকে কুপিয়ে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-৩১, | ১১:১৫:২১ |

রাজধানীর দারুসসালামে দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শনিবার (৩১ মে) দুপুরে দারুসসালামের আহমেদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। নিহত দুইজনের নাম ও পরিচয় জানা যায়নি।

ওসি রাকিবুল হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারিনি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।'

তবে স্থানীয়দের দাবি, নিহত দুজন এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদকসেবী। স্থানীয়দের মধ্যেই একটি গ্রুপ তাদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..