✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন রাজনৈতিক স্ট্যান্টবাজি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০১-০৩, | ১০:৪৬:৩৫ |

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি; এর কোনো মর্মার্থ নেই।

বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে নির্বাচনী কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, আদালত আদালতের কাজ করে যাচ্ছেন, আদালত বিচারে মনোনিবেশ করছেন, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের টেনে আনা বিএনপির ভুল ও অন্যায়।

আওয়ামী লীগ তামাশার নির্বাচন করছেন বিএনপির এমন মন্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির বক্তব্যটাই তামাশা। জনগণ এ নির্বাচন মেনে নিয়েছে এবং নির্বাচনে তারা অংশগ্রহণও করবে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু উপস্থিত ছিলেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..