সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

জাপানে শক্তিশালী ভূমিকম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-৩১, | ১০:৩৩:১৪ |

জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৩১ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৭ মিনিটের দিকে হোক্কাইডো দ্বীপের পূর্ব উপকূল রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

দেশটির আবহাওয়া সংস্থা বলেছে, হোক্কাইডো দ্বীপের পূর্ব উপকূলের ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সংস্থাটি বলেছে, হোক্কাইডো দ্বীপের পূর্ব উপকূল এই ভূমিকম্পের ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর হোক্কাইডো দ্বীপে কয়েক দফায় আফটার শক অনুভূত হয়েছে। স্থানীয় সময় ২টা ১৯ মিনিটের দিকে এই দ্বীপে ৪ দশমিক ৪ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। এরপর পৌনে ৫টার দিকে ৩ দশমিক ৫ মাত্রার এবং ৫টা ৭ মিনিটে ৪ দশমিক ৭ মাত্রার আফটার শক অনুভূত হয়েছে দ্বীপে।

বিশ্বের অন্যতম ভূমিকম্প সক্রিয় এলাকা জাপানে প্রায় ভূমিকম্প আঘাত হানে। বিশ্বে ৬ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় এক-পঞ্চমাংশই জাপানে ঘটে থাকে।

২০১১ সালের ১১ মার্চ দেশটির উত্তর-পূর্ব উপকূলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল সেটি। ওই সময় ভূমিকম্পের পর দেশটির বিশাল সুনামি আঘাত হানে।

- রয়টার্স, এনএইচকে ওয়ার্ল্ড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...