সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

এপস্টেইন কেলেঙ্কারিতে হিলারির নাম!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০১-০৮, | ১০:৩১:৩১ |

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কেলেঙ্কারিতে এবার জড়াল সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নাম। মামলার তৃতীয় দফার নথি প্রকাশে তার নাম জানা যায়। শুক্রবার আদালতে পেশ হওয়া নথিতে মিলে নানা বিস্ফোরক তথ্য। প্রায় ১৫০ বিখ্যাত মানুষের নাম জানা গেছে। যার মধ্যে রয়েছে সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের নামও। রয়েছেন হলিউডের প্রখ্যাত অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও, অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ, ব্রিটিশ মডেল নাওমি ক্যাম্পবেল ও পরিচালক জর্জ লুকাসের মতো ব্যক্তিত্বদের নামও।

মামলায় যেভাবে পরপর বিস্ফোরক তথ্য উঠে আসছে, তাতে এটাকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম যৌন কেচ্ছা বলে ধরা হচ্ছে। বিল ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মতো জনপ্রিয় ও বিখ্যাত ব্যক্তিত্বের নাম ইতিমধ্যেই মিলেছে নথিতে। তৃতীয় পর্ব প্রকাশের পর তালিকা আরো দীর্ঘ হয়েছে। তবে যাদের নাম রয়েছে, সবাই যে ধনকুবেরের অপরাধ সম্পর্কে জানতেন তা নয়, অনেকেই ছিলেন কেবল পরিচিত। কিন্তু এপস্টেইনের পিডো দ্বীপের বিলাসবহুল প্রাসাদে গেছেন। অভিযোগ, সেই প্রাসাদে রীতিমতো চলত অবৈধ সম্পর্ক। নাবালিকা, এমনকি শিশুদের দিয়েই চালানো হতো যৌন সম্পর্কের কাজটি। লোলিটা এক্সপ্রেস নামে এপস্টেইনের ব্যক্তিগত বিমানে সারা পৃথিবী থেকে অতিথিরা এখানে আসতেন।

হলিউডের প্রযোজক, যে ইতিমধ্যেই ধর্ষক হিসেবে অভিযুক্ত, সেই হার্ভে ওয়েইনস্টেনও এপস্টেইনের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন বলে অভিযোগ। সেই সঙ্গে নাম জড়িয়েছে হিলারি ক্লিনটনের। তবে তার নাম রয়েছে সাক্ষী হিসেবেই। এই মামলার অন্যতম অভিযোগকারী ভার্জিনিয়া জিওফ্রেই তার নাম উল্লেখ করেছেন। এই ভার্জিনিয়ার অভিযোগ, তিনি নাবালিকা থাকার সময়ই এপস্টেইনের হাতে নিগৃহীত হয়েছিলেন। এপস্টেইন ঘনিষ্ঠ হিসেবে লিওনার্দো থেকে নাওমি ক্যাম্পবেলের মতো প্রভাবশালীদের নামও রয়েছে তালিকায়। —রয়টার্স ও সিবিএস নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...