✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চট্টগ্রামে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-৩১, | ১০:৩১:১৫ |

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে আহতদের মধ্যে রয়েছেন বাঁশখালী উপজেলার আলমগীর (২৮) ও বৃষ্ণ দাশ (২৯)।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারা উপজেলার বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাঁশখালীর চাম্বল থেকে চট্টগ্রাম শহরের দিকে আসা অটোরিকশা মাজার গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাতে মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..