✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সাফ জয়ী আঁখি খাতুনের সুইডিশ ক্লাবে ডাক!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-২৭, | ১০:২৬:২১ |

নেপালে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাঘিনীরা। গোটা আসরে ১টি মাত্র গোল হজম করে সাবিনা-সানজিদারা। টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত বাংলাদেশের গোলবার অক্ষত রাখার পেছনে প্রত্যক্ষ ভূমিকা ছিল ডিফেন্ডার আঁখি খাতুনেরও। সাফে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ ইউরোপিয়ান ক্লাবের ডাক পেয়েছেন আঁখি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রের খবর, সুইডেনের একটি ফুটবল ক্লাবে ডাক পেয়েছেন আঁখি খাতুন। বল প্লেয়িং এই সেন্টার ব্যাককে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে চেয়েছে তারা। এই বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে সুইডেনের ক্লাবটিতে যোগ দিতে পারেন আঁখি।

প্রথম বাংলাদেশি নারী ফুটবলার হিসেবে ইউরোপিয়ান ফুটবলে সুযোগ পাওয়ার হাতছানি ১৯ বছর বয়সী আঁখির সামনে। বাফুফে সূত্রের খবর, শুধু আঁখি খাতুনই নয়, কৃষ্ণা রানী এবং সানজিদা আকতারকে বিদেশি ক্লাবে খেলাতে চেষ্টা করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..