✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

টোকিও অলিম্পিকের নতুন সূচি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২৯, | ১৭:১২:৫১ |

করোনা ভাইরাসের কারণে এক বছরের জন্য স্থগিত হয়েছে টোকিও অলিম্পিক। এই ইভেন্টের নতুন দিন-তারিখ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ও আয়োজক জাপান প্রায় চূড়ান্ত করে ফেলেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

নাম প্রকাশ না করে কয়েকটি সূত্রের বরাত দিয়ে জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, ২০২১ সালের ২৩ জুলাই পর্দা উঠবে টোকিও অলিম্পিকের। সমাপনী ৮ আগস্ট। তবে এ ব্যাপারে আইওসি বা আয়োজকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা আইওসি’র প্রধান টমাস বাখের আহ্বানে আসন্ন অলিম্পিক প্রায় এক বছর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আধুনিক অলিম্পিকের ১২৪ বছরের ইতিহাসে এই প্রথম স্থগিতের নির্দেশনা আসলো। যদিও যুদ্ধাবস্থার কারণে ১৯৪০ সালের টোকিও আসরসহ বেশ কয়েকটি আসর বাতিলের ইতিহাস আছে অলিম্পিকে।
অলিম্পিক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জাপানের জন্য বড় এক অর্থনৈতিক ধাক্কা। কেননা এই ইভেন্টের জন্য এরই মধ্যে ১২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে দেশটি।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..