✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ আজ, চলবে ৫টা পর্যন্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-০৬, | ০৯:২৩:২৮ |

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টায় মিরপুর বিসিবি কার্যালয়ের বোর্ড সভাকক্ষে এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে আজই বেসরকারিভাবে জয়ীদের নাম ঘোষণা করা হবে। সরকারিভাবে ঘোষণা হবে বৃহস্পতিবার। 

বিসিবির পরিচালনা পরিষদে থাকবেন ২৫ পরিচালক। দুজন আসছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। বাকি ২৩ পদে নির্বাচন হওয়ার কথা। কিন্তু ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে এরই মধ্যে সাত কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে, আজ নির্বাচন হবে ১৬ পদের জন্য। তিনটি ক্যাটাগরি থেকে মোট প্রার্থী ২৩ জন। ১৭১ কাউন্সিলর থাকলেও নির্বাচনে ভোট দেবেন ১২৭ জন।

প্রিসাইডিং অফিসার এস এম কবিরুল হাসান গণমাধ্যমকে বলেছেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন। সব মিলিয়ে ১২৭ জন ভোট দেবেন। মোট ভোটার ১৭১ জন। বাকিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। ৫৭ জন ই-ভোট ও পোস্টাল ব্যালটে ভোট দেবেন। বাকিরা সশরীরে এসে ভোট দেবেন।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..