✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘কিছু মানুষকে মরতেই হবে, এটাই জীবন’, ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২৯, | ১৬:৩৯:০১ |

‘আমি দুঃখিত। কিছু মানুষকে মরতেই হবে। এটাই জীবন। এজন্য আপনি গাড়ি কারখানা বন্ধ করতে পারেন না। যা ঘটছে সেদিকে আমাদের দেখতে হবে। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই।’

রাষ্ট্রীয় অবহেলার কারণে করোনা ভাইরাসে মৃত্যু নিয়ে উত্তাল ব্রাজিলের উদ্দেশ্যে একথা বলেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

উল্লেখ্য ব্রাজিলে এ পর্যন্ত ১ হাজার ২৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৬৮ জন। আক্রান্ত ও মৃত দুটির সংখ্যাই বেশি সাও পাওলো রাজ্যে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, দেশের ২৬ জন গভর্নর তাদের এলাকায় সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম ও সরকারি সেবা বন্ধ করে দিয়েছেন। তবে বলসোনারো এর বিপক্ষে অবস্থান নিয়েছেন।

তার ভাষ্য এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত সপ্তাহে সাও পালোতে করোনায় মৃত্যুর ব্যাপারে বলসোনারোর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এ রাজ্যের গভর্নর সংখ্যা বাড়িয়ে বলছেন।

করোনায় মৃত্যুর হার বিচারে এ সংখ্যা ‘অনেক বেশি’। তিনি বলেন, ‘সেখানে কী ঘটছে আমাদের তা দেখা প্রয়োজন। রাজনৈতিক স্বার্থে এটি সংখ্যার খেলা হতে পারে না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..