✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনায় মৃত্যু ৩০ হাজার ছাড়ালো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২৯, | ১৬:৩৭:৩৬ |

বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। সারা পৃথিবীতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। এর বেশিরভাগই ইতালি ও স্পেনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৬৩ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৩০ হাজার ৮৮০ জন। আক্রান্তদের মধ্যে এক লাখ ৪২ হাজার ১৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে শনিবার পর্যন্ত ১০ হাজার ২৩ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত ৯২ হাজার ৪৭২ জন।

যুক্তরাষ্ট্রই প্রথম দেশ যেখানে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৬৭৭ জন। মৃত্যুর সংখ্যাও বাড়ছে হু হু করে। মারা গেছে ১ হাজার ৯০৩ জন। তবে মৃত্যুহার এখনও ইতালি ও ইউরোপের কয়েকটি দেশের চেয়ে কম।

শুধু নিউইয়র্ক রাজ্যেই ২৬ হাজার ৬৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় নিউইয়র্কে ১৪৪, ওয়াশিংটনে ১৭৫ এবং লুইজিয়ানায় ১১৯ জন মারা গেছেন। নিউইয়র্ক পুলিশের ৫০০ সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..