সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনাভাইরাসঃ বাংলাদেশকে ২ কোটি ৫৫ লাখ টাকা জরুরি অনুদান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২৮, | ১৬:০৭:২৪ |

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে জরুরিভিত্তিতে তিন লাখ ডলার অনুদান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ কোটি ৫৫ লাখ টাকা। ম্যানিলাভিত্তিক বহুজাতিক সংস্থাটির বোর্ড সভায় গতকাল বাংলাদেশের জন্য এই অনুদান-প্রস্তাব অনুমোদন পায়। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উপকরণ কিনতে এই টাকা খরচ হবে। ঢাকাস্থ এডিবি কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এডিবি জানিয়েছে, অনুদানের টাকা দিয়ে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), এন ৯৫ মাস্ক, সেইফটি গগলস, অ্যাপ্রন, থার্মোমিটার ও বায়ো-হ্যাজার্ড ব্যাগসহ স্বাস্থ্য নিরাপত্তার সরঞ্জাম কেনা হবে। অনুদানের এই টাকা এডিবির আঞ্চলিক কারিগরি সহযোগিতা বাবদ দেওয়া হচ্ছে।

ঢাকাস্থ এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, করোনাভাইসের বিরুদ্ধে বাংলাদেশ সরকার যে যুদ্ধ করছে, তার সঙ্গে আছে এডিবি। কঠিন এই দুর্যোগকালীন সময়ে অনুদানের টাকা করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কিছুটা হলেও উপকারে দেবে।

মনমোহন প্রকাশ আরো বলেন, অনুদানের টাকায় স্বাস্থ্য সরঞ্জাম কেনা হলে তা ডাক্তারদের সুরক্ষা দেবে। গত ১৮ মার্চ প্রথমবারের মতো করোনাভাইরাস মোকাবিলায় ৬৫০ কোটি ডলারের জরুরি তহবিল ঘোষণা করে এডিবি। যেখান থেকে সহযোগিতা পেতে সরকার এরইমধ্যে প্রক্রিয়া শুরু করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..