✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

যথাসময়ে হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৮, | ০৪:৫৬:০৬ |

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যথাসময়ে এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে।

আজ মঙ্গলবার দুপুরে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সব প্রস্তুতি আছে। আমরা আশা করি, এখন করোনা মহামারি যে অবস্থায় আছে, তাতে সময়মতো সব পরীক্ষা ঠিকমতো হবে।

গতকাল সোমবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..