সর্বশেষ :
দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি নিষিদ্ধ করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলন, যানজটে আটকা দিল্লি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৭, | ০৪:৪২:৩৬ |

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এখনও আন্দোলন চালিয়ে ‍যাচ্ছেন কৃষকরা। আন্দোলন অব্যাহত রয়েছে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও কেরালা রাজ্যে। সোমবার সকালে ‘ভারত বন্‌ধ’ স্লোগান দিতে দিতে দিল্লির দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা। এসময় পুলিশের বাধার মুখে পড়েন তারা।

কৃষকদের আন্দোলন ঠেকাতে চেকপয়েন্টগুলো নজরদারির আওতায় আনে দেশটির পুলিশ। রাজধানীতে ঢোকার আগে তল্লাশি করে গাড়ি ছাড়া হচ্ছিল দিল্লির সীমান্তে। এতে তীব্র যানজট দেখা দেয় দিল্লিজুড়ে। টানা কয়েক ঘণ্টা ধরে তীব্র যানজটের মধ্যে আটকা পড়েন কর্মজীবীসহ সাধারণ মানুষ।

দেশটির কৃষক আন্দোলনের নেতৃত্ব দেওয়া ৪০টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত যৌথ কিষাণ মোর্চার(এসকেএম) ডাকে সকাল ৬ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ আন্দোলন চলছে। যদিও সংগঠনটির দাবি, তারা জাতীয় মহাসড়কে আন্দোলনের পক্ষে নয়।

এর আগে দিল্লি পুলিশ জানায়, বিশৃঙ্খলা ঠেকাতে তারা প্রস্তুত রয়েছে। কৃষকদের ভারত বন্‌ধ নামে দিল্লিতে আন্দোলন কর্মসূচির বিষয়টিও প্রত্যাখ্যান করা হয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় তারা।

ভারতের তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছে দেশটির কয়েক লাখ কৃষক। সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকের পরও বিষয়টির সুরাহা হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...