✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভর্তি জালিয়াতি: ঢাবি থেকে দুজন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৭, | ০৪:৪০:৪৩ |

ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় সাময়িকভাবে বহিষ্কৃত দুজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের এক সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত গৃহীত হয়।

স্থায়ীভাবে বহিষ্কৃতরা হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মো. রাকিব হাসান এবং ভূতত্ত্ব বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ইশরাক হোসেন রাফি। বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।

এছাড়া আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ছাত্র মো. আকতারুল করিম রুবেলকে সাময়িকভাবে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ‘কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’-এই মর্মে কারণ দর্শানোর নোটিশও দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭২জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..