✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হাসপাতালে কেট উইন্সলেট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-২০, | ১২:৫১:৫৪ |

ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পা পিছলে পড়ে আহত হয়েছেন ‘টাইটানিক’ খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। এর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ক্রোয়েশিয়ায় হিস্টোরিক্যাল ড্রামা ‘লি’র শুটিং করছিলেন ৪৬ বছর বয়সী কেট। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন অস্কারজয়ী এই অভিনেত্রীর।

কেটের এক প্রতিনিধি জানিয়েছেন, তার অবস্থা এখন অনেকটাই ভালো এবং শিগগিরই তিনি আবার সেটে ফিরবেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কেটের পা পিছলে গিয়েছিল এবং প্রডাকশনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভালো আছেন এবং পরিকল্পনা অনুযায়ী এ সপ্তাহেই সিনেমার শুটিংয়ে ফিরবেন।’

সূত্র: হলিউড রিপোর্টার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..